সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল
- আপডেট সময় : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 141
মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর এই আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হচ্ছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ওইদিন বহুল আলোচিত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
Gold breaks $4,400 for first time on Fed rate-cut bets, silver hits new high
রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ করেছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন। তারা যেসব অপরাধ করেছেন, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন
বহুল আলোচিত এ মামলার রায়ের পর এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে ইতোমধ্যে আপিল করেছে প্রসিকিউশন। এর ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন।























‘খামেনির মৃত্যু ইরানকে নতুন করে জাগিয়ে তুলেছে’