নিজস্ব প্রযুক্তির ৩ স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপনের ঘোষণা ইরানের
- আপডেট সময় : ০১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 172
ইরান আগামী ২৮ ডিসেম্বর তিনটি দেশীয়ভাবে নির্মিত স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থা ইরানিয়ান স্পেস এজেন্সির (আইএসএ) প্রধান হাসান সালারিয়েহ। তিনি বলেন, নির্ধারিত তারিখে রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ উৎক্ষেপণযানের মাধ্যমে এই উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হবে। উপগ্রহগুলোকে পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) প্রায় ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘জাফর-২’ ও ‘পায়া’ নামের দুটি স্যাটেলাইট সফলভাবে রুশ সয়ুজ উৎক্ষেপণযানের সেপারেশন ব্লকের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত সব ধরনের সমন্বয় ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি
ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকদের তৈরি জাফর-২ স্যাটেলাইটটি আগের সংস্করণের তুলনায় আরও উন্নত ইমেজিং ও টেলিযোগাযোগ পে-লোডে সজ্জিত। এই স্যাটেলাইট উচ্চ রেজুলেশনের তথ্য সংগ্রহ ও কক্ষপথভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় ইরানের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
পায়া উপগ্রহটি এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সাদা-কালো চিত্রে ৫ মিটার এবং রঙিন চিত্রে ১০ মিটার রেজুলেশনের ছবি ধারণে সক্ষম। কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং নগর মানচিত্রায়ণের মতো গুরুত্বপূর্ণ খাতে এই উপগ্রহের তথ্য ব্যবহার করা হবে।
এ ছাড়া, ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানির নকশা ও নির্মাণে তৈরি উন্নত সংস্করণের ‘কাওসার’ স্যাটেলাইটও এই মিশনের অংশ। এটি একটি আধুনিক রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম, যেখানে দ্বৈত মিশন সক্ষমতা যুক্ত করা হয়েছে। এতে কাওসার উপগ্রহের মূল রিমোট সেন্সিং সক্ষমতার পাশাপাশি আগের হোদহোদ স্যাটেলাইটে ব্যবহৃত ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিও সংযোজন করা হয়েছে। সূত্র: মেহের


























দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু