ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 153
173

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এখন অচলাবস্থা চলমান। আইসিসির সদস্যপদ সংক্রান্ত নীতিমালার গুরুতর লঙ্ঘনের অভিযোগে গত সেপ্টেম্বর দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেউলিয়া ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে। এমন অচলাবস্থার কারণে যেন দেশটির ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য উদ্যেগ নিচ্ছে আইসিসি।

বর্তমানে কার্যত যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের দায়িত্ব নিজ হাতে নিয়েছে আইসিসি। আইসিসির সঙ্গে এ ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি)।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের স্থগিতাদেশ চলাকালীন যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স প্রোগ্রামের সব দিক পরিচালনা ও প্রয়োজনে অর্থায়ন করতে আইসিসি প্রস্তুত। এর মধ্যে যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলার জন্য নির্বাচিত ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন পরিশোধের দায়ও অন্তর্ভুক্ত থাকবে।’

শেষ মুহূর্তে সালাহর গোলে মিসরের জয়

আগামী জানুয়ারি জিম্বাবুয়েতে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল । ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসেও খেলবে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেটের অচলাবস্থা যেন কোনোভাবেই বৈশ্বিক আসরে দেশটির অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত না করে। পাশাপাশি, ২০২৮ অলিম্পিক দিয়ে শত বছর পর অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আইসিসির পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।

আইসিসি আরও জানায়, দেউলিয়া ঘোষণার পর তারা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যাতে খেলোয়াড় ও হাই পারফরম্যান্স স্টাফদের বেতন পরিশোধ করা যায়। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি ইউএসএ ক্রিকেট। ফলে আইসিসি এখন দেখছে, প্রয়োজনে তারা সরাসরি খেলোয়াড়দের অর্থ পরিশোধ করতে পারে কি না, যুক্তরাষ্ট্র ক্রিকেটের পক্ষ হয়ে।

আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের প্রতিই আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ইউএসএ ক্রিকেটের দেউলিয়া প্রক্রিয়া তাদের আইসিসি ইভেন্ট বা লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আইসিসি হাই পারফরম্যান্স প্রোগ্রাম পরিচালনা ও অর্থায়নে সম্পূর্ণ প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের প্রশাসনিক সংকট সমাধানে আইসিসির নরমালাইজেশন কমিটি তাদের কাজ চালিয়ে যাবে। পাশাপাশি, মেজর লিগ ক্রিকেট (এমএলসি) সহ দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোর অনুমোদন ও তদারকি সরাসরি আইসিসি করবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি

আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫