ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোটের আবেদন শেষে হাদির কবর জিয়ারত ও পঙ্গু হাসপাতালে যাবেন তারেক রহমান’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 124
141

দেশে ফেরার পর আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ওইদিনই শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন তিনি। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না; যার জন্য জনগণের দুর্ভোগের সৃষ্টি হতে পারে। সৃষ্ট সম্ভাব্য ভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছে বিএনপি। তিনি এরই মধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্ম ও সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) বিমানবন্দর থেকে সরাসরি তার গুরুতর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে, যেতে চান তার ভাইয়ের কবরের পাশে। জনদুর্ভোগ পরিহার করতে সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন।’

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহার করে যাতায়াতের নির্দেশ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘মঞ্চস্থলে ২০টি মেডিকেল ক্যাম্প থাকবে। সার্বক্ষণিক চিকিৎসক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্সসহ ছয় শয্যার একটি ফিল্ড হাসপাতালও থাকবে।’

তিনি বলেন, ‘আগামী ২৭ তারিখে তার জাতীয় পরিচয়পত্রের সব কাজগুলো করবেন। এরপর শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অথ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। এরপর আরও একটি অনুষ্ঠান হবে, সেটার বিস্তারিত এখনো ঠিক করিনি।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ তারিখ জুমা শেষে তারেক রহমান প্রথমে শহিদ জিয়ার মাজারে যাবেন। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।’

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ভোটের আবেদন শেষে হাদির কবর জিয়ারত ও পঙ্গু হাসপাতালে যাবেন তারেক রহমান’

আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫