এককভাবে নির্বাচনে অংশ নেবে জেএসডি

- আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 200
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দলটির অভিযোগ, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সমঝোতার রাজনীতি ও দায়বদ্ধতার প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের সর্বশেষ পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
তারেক রহমানের ভোটার হতে বাধা নেই: ইসি মাছউদ
এ সময় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের মূল লক্ষ্য স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রাষ্ট্রকে মুক্ত করে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।




















