ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণভোটের যথাযথ প্রচারণা চালায়নি: বদিউল আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 156
185

সরকার গণভোটের যথাযথ প্রচারণা চালায়নি বলে মন্তব্য করেছেন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) নামক সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে সুজনের ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় সংস্কারের বিষয়ে গণভোট অর্ন্তভুক্ত উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আমি আদালতে গিয়েছি। পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি আদালতে গিয়েছি এবং এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দূর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে।’

তিনি বলেন, ‘এই যে কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে আপনাদের-আমাদের সব নাগরিকদের মতামত দেয়ার সুযোগ হবে, ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এ চারটি প্যাকেজে “হ্যাঁ-না” ভোটের মাধ্যমে গণভোট হবে। “হ্যাঁ” ভোট মানে আপনি সংস্কারের পক্ষে। আর “না” ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে, মানে স্বৈরাচারি কাঠামো অব্যাহত থাকবে।’

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা, সেটি তারা করেনি। সরকার হলো একটি “জগদ্দল পাথরের” মতো। এ জগদ্দল পাথর সরানো বড় দূরহ। আশা করি তারা প্রচার-প্রচারণা চালাবে। আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শিগগিরই গণভোটের বিষয়ে প্রচার-প্রচারণা চালাবো। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে যে, কী কী সংস্কার হবে, এ সংস্কার কী সুফল বয়ে নিয়ে আসবে।’

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ্য ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকার গণভোটের যথাযথ প্রচারণা চালায়নি: বদিউল আলম

আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫