ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিন তারকা ক্রিকেটার ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 180
199

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চমক হয়ে এসেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির না থাকা।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন তারকা ক্রিকেটার ছাড়াও দলে জায়গা হয়নি পেসার হারিস রউফের।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার কারণে এই চার ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। আর অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আগা।

নাইজেরিয়াকে ভয় ধরালো তিউনিসিয়া

৭ জানুয়ারি ডাম্বুলায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে এখানেই। একমাস আগেই তাই নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তান দলঃ
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিন তারকা ক্রিকেটার ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা

আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫