ঢাকা ১২:২০ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজে পারফরম্যান্স, জাতীয় দলকে নিষিদ্ধ করল সরকার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 141
167

দলের ব্যর্থতায় প্রায়ই কোচ কিংবা অধিনায়ককে সরে দাঁড়াতে দেখা যায়। তবে যদি বাজে পারফরম্যান্সের কারণে পুরো জাতীয় দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়, তবে কেমন হবে?

এমনটাই ঘটেছে গ্যাবন জাতীয় ফুটবল দলের সঙ্গে। আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর তাতে ক্ষুব্ধ হয়ে গোটা জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা। প্রধান কেবাচ থিয়েরি মুউয়ুমা ও তার সমস্ত সহকারীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দলের দুই অভিজ্ঞ ফুটবলার ব্রুনো ইকুয়েল মাঙ্গা ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল

গ্যাবনের টেলিভিশনে বুধবার গভীর রাতে ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে “নিষিদ্ধ” থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’

গ্যাবন চলমান আফকনে তিনটি ম্যাচের প্রতিটিতেই হেরেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্যের এ লড়াইয়ে ক্যামেরুনের বিপক্ষে ০-১ গোলে হার দিয়ে শুরু হয় তাদের টুর্নামেন্ট। এরপর মোজাম্বিক ও আইভেরি কোস্ট দুই দলের বিপক্ষেই ২-৩ গোলে হারে তারা। গ্রুপ ‘এফ’ এর পয়েন্ট টেবিলের তলানীতে থেকে বিদায় নেয় গ্যাবন।

ইকুয়েল মাঙ্গা ও অবামেয়াংকে আফকনে গ্যাবনের প্রথম দুই ম্যাচের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মতে দলের সমস্যাগুলো আমার মতো ছোট ব্যাক্তির চেয়েও অনেক গভীর।’

অবশ্য গ্যাবনের ক্রীড়ামন্ত্রীর টেলিভিশনে দেওয়া ওই ঘোষণা কয়েক ঘণ্টা পরই সরকার বক্তব্যটি কিছুটা প্রত্যাহার করে। ফিফা নিয়ম অনুযায়ী, সরকারি হস্তক্ষেপ প্রত্যেক সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য নিষিদ্ধ। তাতে নিয়ম ভঙ্গ করায় গ্যাবনের ওপর নেমে আসতে পারে শাস্তির খড়গ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাজে পারফরম্যান্স, জাতীয় দলকে নিষিদ্ধ করল সরকার

আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬