ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1

ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি স্থানে দৃশ্যধারণ চলাকালে হঠাৎ আগুন ধরে যায়। সে সময় সিনেমার অন্যতম অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ইউনিটের কলাকুশলীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বেঁচে যান তিনি।

জানা গেছে, সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা পাণ্ডে। তবে দৃশ্যধারণ চলাকালে বাতাস বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকে। এ সময় সেটে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি দেখে সেটে থাকা শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সঞ্জনাকে সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।

সঞ্জনা জানান, ছবির গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পুরো টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। সিনেমাটিতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।

নিউজটি শেয়ার করুন

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬