ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 71

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বের করে দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা ও তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফলভাবে বড় ধরনের হামলা চালিয়েছে।

ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে কিউবা ও কলম্বিয়া

“এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।”

হামলার মুখে দেশে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার সরকার। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশেও হামলার কথা জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের ‘ঔপনিবেশিক’ যুদ্ধ বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে।

এর আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

আপডেট সময় : ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬