পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ
- আপডেট সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, রোববার, ৪ জানুয়ারী ২০২৬
- / 96
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (৪ জানুয়ারি) তৌহিদ-দারের টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখছে সরকার
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছে এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নতুন গতি পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক। উভয় দেশই আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরকে বেশ গুরুত্ব দিচ্ছে। গত দেড় বছরে বেশ কয়েক দফায় সাক্ষাৎ করেছেন দুই সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। প্রতিবারের সাক্ষাতেই বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে দুই দেশের নেতাদের মধ্যে।





















প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ