ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাটল অব সেক্সেস কাজে লেগেছে’—জয়ের পর সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 129
153

ব্রিসবেনে মৌসুমের শুরুতেই নিজের শক্তিমত্তার বার্তা দিলেন আরিনা সাবালেঙ্কা। নিক কির্গিওসের বিপক্ষে সমালোচিত প্রদর্শনী ম্যাচ যে একেবারেই বৃথা যায়নি, সেটির প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে। মাত্র ৪৮ মিনিটে স্প্যানিশ প্রতিপক্ষ ক্রিস্টিনা বুকসাকে উড়িয়ে দিয়ে সহজ জয় তুলে নিলেন নারী এককের বর্তমান বিশ্ব নম্বর ওয়ান।

মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুকসার বিপক্ষে ৬-০, ৬-১ ব্যবধানে জয় পান সাবালেঙ্কা। বিশ্ব র‍্যাংকিংয়ে ৫০ নম্বরে থাকা বুকসার জন্য ম্যাচটি ছিল একতরফা। প্রথম সেট শেষ করতে সাবালেঙ্কার সময় লাগে মাত্র ২২ মিনিট, দ্বিতীয় সেটে আরও ২৬ মিনিটে কাজ সেরে ফেলেন ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান তারকা।

এই দাপুটে জয় অস্ট্রেলিয়ান ওপেনের আগে সাবালেঙ্কার প্রতিদ্বন্দ্বীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা বলেই মনে করা হচ্ছে। আগামী ১৮ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সামনে রেখে দারুণ ছন্দেই আছেন তিনি।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, মৌসুমের প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্সের পেছনে বড় ভূমিকা রেখেছে ২৮ ডিসেম্বর দুবাইয়ে নিক কির্গিওসের বিপক্ষে খেলা প্রদর্শনী ম্যাচটি। সেই ম্যাচটি নিয়ে সমালোচনা থাকলেও তিনি এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

ভারতীয় ক্রিকেটে হানা দিলো ডোপিংয়ের কালো থাবা

সাবালেঙ্কা বলেন, ‘যখন আপনি একজন পুরুষ খেলোয়াড়ের বিপক্ষে খেলেন, তখন ম্যাচের তীব্রতা একেবারেই ভিন্ন হয়। বিশেষ করে নিকের মতো খেলোয়াড়, যে প্রায় প্রতি শটে ড্রপ শট খেলে। তখন অনেক বেশি দৌড়াতে হয়, ফিটনেসের দারুণ পরীক্ষা হয়।’

প্রদর্শনী হলেও চ্যালেঞ্জ ছিল বললেন সাবালেঙ্কা , ‘আজ মনে হচ্ছিল, চল দৌড়াই। ওই প্রদর্শনী ম্যাচটা মজার ছিল, বড় চ্যালেঞ্জও ছিল।’

কির্গিওসের সঙ্গে ম্যাচটি নিয়ে সাবালেঙ্কার আরেকটি মন্তব্যও আলোচনায় এসেছে। তাঁর মতে, ওই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল টেনিসকে আরও বেশি দর্শকের সামনে তুলে ধরা। বললেন, ‘এটা কারও কাছে কিছু প্রমাণ করার বিষয় ছিল না। আমরা দেখাতে চেয়েছি, টেনিস কতটা বড় হতে পারে।’

ব্রিসবেন ইন্টারন্যাশনালের তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ হতে পারেন জেলেনা অস্টাপেঙ্কো অথবা সোরানা কিরস্তেয়া। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ম্যাডিসন কিজ। এটি হলে গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পুনরাবৃত্তি দেখা যেতে পারে, যেখানে কিজ শিরোপা জিতেছিলেন।

এরই মধ্যে ব্রিসবেনে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ম্যাডিসন কিজ। তিনি ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন স্বদেশি ম্যাকার্টনি কেসলারকে। সাবালেঙ্কার মতো কিজও দ্বিতীয় রাউন্ড থেকে খেলতে নেমেছিলেন। ম্যাচ শেষে কিজ স্বীকার করেন, শুরুতে নিজের ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। ‘প্রতিপক্ষ আগে থেকেই একটি ম্যাচ খেলে এলে কাজটা কঠিন হয়ে যায়। একটু মরচে ঝাড়তে সময় লাগে’, বলেন কিজ।

এদিকে পুরুষ এককের ড্রতে এসেছে বড় দুটি অঘটন। দ্বিতীয় বাছাই স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা এবং পঞ্চম বাছাই কানাডার ডেনিস শাপোভালভ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

আমেরিকান ব্র্যান্ডন নাকাশিমা ৭-৬ (৭/৪), ৬-৪ ব্যবধানে হারিয়েছেন ফোকিনাকে। অন্যদিকে বেলজিয়ান কোয়ালিফায়ার রাফায়েল কোলিনিওন ৬-৪, ৬-২ ব্যবধানে শাপোভালভকে বিদায় করে দেন।

সব মিলিয়ে ব্রিসবেন ইন্টারন্যাশনালের শুরুতেই জমে উঠেছে লড়াই, আর অস্ট্রেলিয়ান ওপেনের আগে সাবালেঙ্কার পারফরম্যান্স নজর কেড়েছে টেনিসবিশ্বের।

নিউজটি শেয়ার করুন

‘ব্যাটল অব সেক্সেস কাজে লেগেছে’—জয়ের পর সাবালেঙ্কা

আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬