যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ
- আপডেট সময় : ১০:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়ক নামকরণ করা হয়েছে।
হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামে পরিচিত হবে। স্থানীয় সিটি কাউন্সিল সম্প্রতি জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি এই নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে।
বর্তমানে হ্যামট্রমিক সিটিতে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় প্রচেষ্টার ফলেই এই নামকরণ সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এটিকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে ‘অস্বাভাবিক’ নয় : পররাষ্ট্র উপদেষ্টা
এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থায়ী রূপ পেল।
স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদানের প্রতি নতুন প্রজন্মের সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছেন। হ্যামট্রমিক শহরের বৈচিত্র্যময় জনপদে এই নামকরণ দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককেও আরও দৃঢ় করবে।





















পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই