সঠিক হলফনামা যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান
- আপডেট সময় : ০৪:৫০:২৬ অপরাহ্ন, রোববার, ১১ জানুয়ারী ২০২৬
- / 100
শেখ হাসিনার হলফনামা সঠিকভাবে যাচাই-বাছাই হলে তার প্রার্থিতা বাতিল হতো বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আজ (রোববার, ১১ জানুয়ারি) ঢাকায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ নির্বাচিত না হলে দেশ এগিয়ে যাবে।’ এছাড়া হলফনামা নিয়ে তথ্য সংগ্রহ করে দুদককে জানানোর অনুরোধ জানান দুদক চেয়ারম্যান।
বিগত নির্বাচনের কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা সব সম্পদ সঠিকভাবে প্রদর্শন করেনি। তার আয়বহির্ভূত সম্পত্তি ছিল। দুদক তখন সক্রিয় থাকলে শেখ হাসিনার মনোনয়ন বাতিল হতো। গণতন্ত্র উত্তরণের বছর এটি, আশা করি ভালো শাসকরা শাসন করবেন।’
হলফনামা যাচাই প্রসঙ্গে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে সম্পদ বিবরণী ‘‘সূক্ষ্মভাবে অনুসন্ধান করা কঠিন।’’
হলফনামা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আপনারা যদি কোনো হলফনামায় কোনো ব্যক্তির সম্পদের বিষয়ে সন্দিহান হন, অনুগ্রহ করে সেই তথ্য সবার আগে আমাদের হাতে দিন। আপনারাও তো অনুসন্ধানকারী। অনুসন্ধান করে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন।’
স্ত্রী-মেয়েসহ রাজশাহী সিটির সাবেক মেয়র লিটনের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই না, হলফনামায় প্রদর্শিত হয়নি, এমন সম্পদের মালিক কেউ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক।’
সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হলে ‘ন্যায়নিষ্ঠ ও সুবিচারভিত্তিক’ রাষ্ট্র গঠন জরুরি বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘এরকম একটি রাষ্ট্র গঠন করতে যা যা প্রয়োজন, আমাদের প্রত্যাশা এই বছর আমরা সেগুলো পাব। তবে সংকট কেটে গেলেও দুর্নীতি বাংলাদেশের একটি বড় সংকট হিসেবেই থাকবে। এই দুর্নীতি যাতে নিরসন হয়, সে বিষয়ে আমাদের সবাইকে নজর রাখতে হবে।’
ভবিষ্যতের শাসকরা যেন ‘ন্যায়নিষ্ঠ ও সৎ’ হন, সেই প্রত্যাশা রেখে আবদুল মোমেন বলেন, ‘আমরা যদি ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের নেতৃত্বে শাসনব্যবস্থা গড়ে ওঠে, তাহলে আমাদের বিশ্বাস, আগামী দিনগুলোতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’
‘সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও’ দুর্নীতি দমন কমিশন তার ‘নির্ধারিত লক্ষ্য অর্জনের পথেই’ এগোচ্ছে বলে দাবি করেন সংস্থার চেয়ারম্যান।


























হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০