ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত ২২

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 81

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

বিক্ষোভের উত্তাপে জ্বলছে ইরান, নিহত ২৫৭১ আন্দোলনকারী

এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শুরুতে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হলেও পরে তা আরও বাড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত ২২

আপডেট সময় : ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬