ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

স্বর্ণা ঝড়ে বিশ্বকাপ বাছাইয়ে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 51

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে দেখা গেল স্বর্ণা আক্তারের ব্যাটিং ঝড়। আড়াই শ’র ওপর স্ট্রাইকরেট রেখে ৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে প্রথমে ব্যাট করে ১৬৮ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানেই থামে পাপুয়া নিউ গিনি। ৩০ রানের জয় পায় বাংলার বাঘিনীরা।

মঙ্গলবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাপুয়া নিউ গিনি। প্রথম ৫ ওভারেই ৪৯ রান করে ফেলে টাইগ্রেসরা। হারায় জুয়াইরা ফেরদৌসকে (১১ বলে ১৭)। আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (২৮) রান পেলেও তার ইনিংস ছিল বেশ ধীরগতির (৩৪ বলে)।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে দারুণ ব্যাট করেছেন পাঁচ নম্বরে নামা সোবহানা মোস্তারি। ২৪ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ

বাংলাদেশের রানের ঘাটতি মূলত পুষিয়ে দেন স্বর্ণা। ১৪ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৭ করেন তিনি। শেষ মুহূর্তে তিনি আউট হলে রিতু মনি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারায় পাপুয়া নিউগিনি। তবে তৃতীয় উইকেট জুটিতে টাইগ্রেসদের ভয় পাইয়ে দিয়েছিলেন ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমি। ৬৪ রানের জুটি গড়েন তারা। তবে ৯৮ রানে ব্রেন্ডাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সোবহানা। এরপর আর পাপুয়া নিউগিনিকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা।

বিধ্বংসী ৩৭ রানের পাশাপাশি একটি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বর্ণা। একটি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন ও সোবহানা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বাংলাদেশই। গ্রুপের অন্য চার দল হলো- পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বর্ণা ঝড়ে বিশ্বকাপ বাছাইয়ে জিতল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬