ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তিন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 86
102

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বৃহস্পতিবার থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস করে। এই তিন জেলাতেই বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সহযোগিতা চুক্তি

এর আগে বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা বলছেন, কোনো একটি বিচ্ছিন্ন স্থানে সাময়িকভাবে তাপমাত্রা কমে গেলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয় না। বিস্তৃত এলাকায় একই ধরনের তাপমাত্রা বিরাজ করলে তবেই সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের তিন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০১:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬