ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 137
158

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুইজন হলেন- ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ধলার মোড় এলাকার বাসিন্দা ও ট্রাকচালক নবীন শেখ (২২)। তার বাবার নাম শেখ মজিদ। আর ট্রাকের হেলপারের নাম রাশেদ (৩০)। তার বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এসময় আহত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। পরে দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট সময় : ০১:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬