বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
- আপডেট সময় : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 74
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও কপাল পুড়ল চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজির। আগে দুইবার ফাইনাল খেললেও শিরোপার মুখ দেখতে পারেনি শহরটির ফ্র্যাঞ্চাইজি। এবারও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। তাদেরকে গুঁড়িয়ে বিপিএলের চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়র্স।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১৩ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক শ রান করার আগেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। একমাত্র মির্জা বেগ বাদে কেউই বড় রান করতে পারেননি। বেগ ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। সেটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। দুর্দান্ত বল করেন শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও সাহিবজাদা ফারহান। একপাশে পাকিস্তানি তারকা ফারহান উইকেট আগলে রাখলেও শুরু থেকেই উইকেটে সাবলীল ছিলেন তামিম। উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করার পর আউট হয়ে যান ফারহান (৩০ বলে ৩০)।
ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সহযোগিতা চুক্তি
তবে কেন উইলিয়ামসনকে নিয়ে আরেক পাশে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। যেখানে ১৫ বলে উইলিয়ামসনের অবদান ২৪। ১৩০ রানে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। তামিম আউট হন দলীয় ১৬৩ রানের সময়। সেঞ্চুরি করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ৬২ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রানের নান্দনিক এই ইনিংস খেলেন তিনি।
শেষদিকে অবশ্য রাজশাহীর রান খুব বেশি বাড়াতে পারেননি জেমস নিশাম ও নাজমুল হোসেন শান্ত। ৬ বলে ৭ রান করে নিশাম অপরাজিত থাকলেও ৭ বলে ১১ রান করে শেষ বলে আউট হন শান্ত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রাজশাহী। চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। সমান ৪ ওভারে মুগ্ধ মাত্র ২০ রান দিলেও শরিফুল খরচ করেন ৩৩ রান।
ম্যাচসেরা তানজিদ, সিরিজসেরা শরিফুল
ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২তম আসর। শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। এটা রাজশাহীর দ্বিতীয় শিরোপা। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে এবং বোলিংয়ে নজর কেড়েছেন বেশ কিছু ক্রিকেটার। তার মধ্যে একজন হলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করে রীতিমতো রেকর্ডও গড়েছেন এই বাঁহাতি ড্যাসিং ওপেনার।
মাত্র ৬০ বলে সেঞ্চুরি পূরণের পর ৬১ বলে ১০০ রানে আউট হন তানজিদ। বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। শান্ত-ইসাখিল-হৃদয়ের পর সেঞ্চুরির দেখা পান তানজিদ। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। এছাড়া প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।
এদিকে পুরো টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত ছিলেন চট্টগ্রামের রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিকও হয়েছেন শরিফুল। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গতবার দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ (শুক্রবার) তার সেই কীর্তি থেকে এক উইকেট পেছনে ছিলেন শরিফুল। ফাইনালে দুটি উইকেট নিয়ে জাতীয় দলের সতীর্থকে ছাড়িয়ে যান তিনি।
শরিফুল এই আসরে ২৬৯ বল করেছেন। রান দিয়েছেন ২৬২। সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। ১০.০৭ গড় ও ৫.৮৪ ইকোনমি রেটে বিপিএল শেষ করলেন তিনি। নোয়াখীল এক্সপ্রেসের বিপক্ষে তার সেরা বোলিং ছিল। একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট পান তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেই কেবল উইকেটশূন্য ছিলেন শরিফুল। তিন উইকেট নিয়েছেন তিনবার, দুটি করে চারবার।
এছাড়া পুরো টুর্নামেন্টে ১০টি ক্যাচ ধরে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন লিটন কুমার দাস। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন শরিফুল ইসলাম। সেরা ইমার্জিন ক্রিকেটারের পুরস্কার জেতেন রাজশাহীর পেসার রিপন মণ্ডল। তিনি নেন মোট ১৭টি উইকেট। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জেতেন পারভেজ হোসেন ইমন। আর সর্বোচ্চ উইকেটশিকারির হয়েছেন শরিফুল ইসলাম।























সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার