বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ স্কটল্যান্ডের বিশ্বকাপ দলের
- আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 62
একেবারে অপ্রত্যাশিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। অনেক নাটকীয়তার পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল বিশ্বকাপের জন্য স্কোয়াডও ঘোষণা করে তারা। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানান ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচের আগে দলকে প্রস্তুত করতে শেষ মুহূর্তে বেশ দৌড়ঝাঁপের মধ্য দিয়ে যেতে হয়েছে স্কটল্যান্ডকে। তবে হঠাৎ সুযোগ পেলেও বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ড পুরোপুরি প্রস্তুত, তেমনটাই জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী।
বাংলাদেশ দলের প্রতি সমবেদনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই বাংলাদেশের দলের জন্য আমাদের সহানুভূতি আছে। স্পষ্টতই এভাবে বিশ্বকাপে যাওয়া আমাদের চাওয়া ছিল না। যোগ্যতা অর্জনের একটি প্রক্রিয়া থাকে, আর কেউই এমনভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বা আমন্ত্রিত হতে চায় না, যেভাবে আমরা হয়েছি। আমরা স্বীকার করি, আমাদের অংশগ্রহণটি ব্যতিক্রমী পরিস্থিতির ফল, এবং বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আমরা সত্যিই খারাপ অনুভব করি।’
লিঁওতে ইতিহাস গড়া হ্যাটট্রিক এন্দ্রিকের
পেছনের দরজা দিয়ে বিশ্বকাপে ঢোকা নিয়ে সমালোচনার আশঙ্কা আছে কি না—এ বিষয়ে লিন্ডব্লেড বলে বলেন, ‘আমি ওই শব্দগুলো ব্যবহার করব না। মানুষ তাদের নিজস্ব মতামত রাখতেই পারে। আমরা শুধু জানি, আমাদের বিশ্বকাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা একটি দল এবং সারা বছর নিয়মিতভাবে খেলে যাওয়া একটি শক্তিশালী দল।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে আমরা যেভাবে খেলেছি, সেটা আমাদের স্বাভাবিক মানের প্রতিফলন ছিল না। তাই এই বিশ্বকাপে থাকতে পেরে আমরা খুশি। পরিস্থিতি যে ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং, সেটা আমরা পুরোপুরি স্বীকার করি।’
গত জুলাইয়ে ইউরোপ অঞ্চলের ফাইনালে ইতালি ও জার্সির কাছে হেরে বিশ্বকাপের টিকিট হারায় স্কটল্যান্ড। এবার হুট করে সুযোগ পাওয়া বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড (কলকাতায়), এরপর মুম্বাইয়ে তারা নেপালের মুখোমুখি হবে। গ্রুপের সেরা দুই দল সুপার এইটে উঠবে। স্কটল্যান্ড এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি সংস্করণে খেলেছে, যার মধ্যে সর্বশেষ চারটিও রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের স্কোয়াড :
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। ভ্রমণরত রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস। ভ্রমণ না করা রিজার্ভ: ম্যাকেনজি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।






















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল