ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ১৫ আরোহীর সবাই নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 88
102

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটিতে ১৩ যাত্রী ও দুই ক্রু ছিলেন। গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের, তবে পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান

বিমানের যাত্রী তালিকায় দেশটির আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডোর নাম ছিল। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলার সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

কুকুটা শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ওকানা শহরে অবতরণের ১১ মিনিট আগেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থল কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ১৫ আরোহীর সবাই নিহত

আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬