ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 92
109

গণভোটে ‘হ্যা ভোট’ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি।’ শুক্রবার রংপুরের জনসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি দেশে আর কোনো বিতর্কিত নির্বাচন হতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন তারেক রহমান।

প্রায় দুই যুগ পর রংপুরে তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন শুক্রবার রাত নয়টার দিকে রংপুর ঈদগাহ মাঠে আসেন বিএনপি চেয়ারম্যান। তখন শ্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

নির্বাচনী জনসভায় বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা স্মরণ করেন।

এরপর, রংপুর বিভাগ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে বিএনপি।

তারেক রহমান বলেন, ‘একটি দল বিএনপি নিয়ে মিথ্যাচার করছে, তাদের জবাব জনগণ দেবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১২ তারিখ কোনো বিতর্কিত ভোট হতে দেব না, এবারের নির্বাচন হবে জনগণের নির্বাচন।’

বিএনপি চেয়ারম্যান জানান, গণভোটে ‘হ্যা’তে ভোট দেবে বিএনপি।

পরে, ধানের শীষকে বিজয়ী করতে সবার কাছে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি: তারেক রহমান

আপডেট সময় : ১১:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬