ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 194
206

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলবো।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এটা কিন্তু খুব জরুরি।

বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্যে আমি সবসময় এই কথটা বলি—একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে একসাথে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি।

মির্জা ফখরুল বলেন, এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেটা আমাদের স্বাভাবিকভাবে চিন্তার মধ্যে পড়ে।

তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দেই এই ভোটটাকে বলা হয় পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ, এটাকে নষ্ট করা যাবে না।

মির্জা ফখরুল বলেন, আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিবো, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিক ভাবে ভোট দিবেন। কারণ ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।

এসময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬