ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দিয়েই আমাদের উন্নয়ন-সংস্কারের কাজ শুরু হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 262
279

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে, কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু হবে ইনশাআল্লাহ’

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ কটিয়াদী কলেজ মাঠ এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ দেয়া হবে না। পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়। এ সময় ইনসাফের দেশ গড়ার সুযোগ দিতে জামায়াতকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘অতীতের পচা রাজনীতি অনুসরণ করার জন্য ২৪-এ যুবকরা লড়াই করে নাই। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নদী দিয়েই আমাদের উন্নয়ন-সংস্কারের কাজ শুরু হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬