ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে ১৪৯ ট্রেনে অভিযান; টিকিটবিহীন ৫২২০ যাত্রী শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 78

বাংলাদেশ রেলওয়ে এক দিনে ১৪৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মোট ২০৬ জন টিটিই অংশগ্রহণ করে ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে ৫ হাজার ২২০ জন যাত্রীকে টিকিটবিহীন হিসেবে শনাক্ত করা হয়।

সঞ্চয়পত্রে উৎসে কর কাটা: বাড়তি টাকা ফেরতের উদ্যোগ সরকারের

রেলওয়ের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা বাবদ ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে রেলওয়ের আয় দাঁড়িয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকায়। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক দিনে ১৪৯ ট্রেনে অভিযান; টিকিটবিহীন ৫২২০ যাত্রী শনাক্ত

আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬