ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৯ দেশের অংশগ্রহণে পাকিস্তানে সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104
125

বাংলাদেশসহ ১৯টি দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে ৯ম আন্তর্জাতিক ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট’ প্রতিযোগিতা-২০২৬। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাব্বি শহরের ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে’ এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬০ ঘণ্টার দীর্ঘ টহল মহড়ার আনুষ্ঠানিক সূচনা হলো।

আইএসপিআর-এর তথ্যমতে, এবারের মহড়ায় ১৯টি বন্ধুপ্রতিম দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো সৌদি আরব, যুক্তরাষ্ট্র, তুরস্ক, বাংলাদেশ, বাহরাইন, বেলারুশ, মিশর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা এবং উজবেকিস্তান।

আলোচনায় ফিরছে ইরান-যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সতর্কবার্তা খামেনিকে

এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ড পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এই মহড়ায় উপস্থিত রয়েছে। পাশাপাশি স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের সেনাবাহিনী ও নৌবাহিনীর ১৬টি দল এবং বিমান বাহিনীর পর্যবেক্ষকরাও এতে অংশ নিচ্ছেন।

এটি একটি মিশন-ভিত্তিক এবং টাস্ক-ওরিয়েন্টেড পেশাদার সামরিক মহড়া, যা প্রতি বছর পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এর আগে অষ্টম সংস্করণটি ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল।

আইএসপিআর জানায়, এই মহড়ার জন্য সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং সামরিক দক্ষতার প্রয়োজন। মহড়াটির মূল লক্ষ্য হলো দলীয় চেতনার মাধ্যমে অধ্যবসায় বৃদ্ধি করা এবং অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যে উদ্ভাবনী ধারণা ও সেরা কৌশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এছাড়া ‘প্রায়-বাস্তব অপারেশনাল পরিবেশে’ চ্যালেঞ্জিং সাব-ট্যাকটিক্যাল মিশন পরিচালনার সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। সূত্র: আরব নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ১৯ দেশের অংশগ্রহণে পাকিস্তানে সামরিক মহড়া শুরু

আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬