ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে কিউবার পূর্বাঞ্চল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 305
321

বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে বুধবার রাতে কিউবার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবাসহ চারটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা (ইউএনই) এক বার্তায় জানায়, ‘এই মুহূর্তে হোলগুইন, গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ান্তানামো প্রদেশে বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে।’ হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

যুক্তরাষ্ট্রের ছয় দশকের অবরোধের মধ্যে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। দেশটিতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমাজতান্ত্রিক দেশ ভেনেজুয়েলা থেকে কিউবায় সরবরাহ হওয়া ভর্তুকিপ্রাপ্ত তেল বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে কিউবার পূর্বাঞ্চল

আপডেট সময় : ১২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬