ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

চার দফা দাবি আদায় না হওয়ায় রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এবারের ধর্মঘটে বন্দরের বহির্নোঙরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা দুই দিনের কর্মবিরতি স্থগিত করেছিলেন। তবে এখন পর্যন্ত শ্রমিকদের চার দফা দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় রোববার সকাল ৮টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হচ্ছে।

নির্বাচনি প্রচারণায় জুবাইদা রহমানের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন চার দফা দাবি তুলে ধরে বলেন, দাবিগুলোর মধ্যে রয়েছে—নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারি ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় নতুন করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬