ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পাশে থেকে আইসিসিকে তিন শর্ত পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 82

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রস্তুত পাকিস্তান। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আইসিসির সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় ছিল পিসিবি। তবে গতকাল লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা নিরসনে তিনটি প্রস্তাব তুলে ধরে পিসিবি।

সৌদি থেকে বিদায় হও—রোনালদোকে নিয়ে কড়া সমালোচনা

সূত্র অনুযায়ী, পিসিবির প্রথম দাবি হলো—বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ বাড়াতে হবে। পিসিবির মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদান বিবেচনায় নিয়ে আইসিসিকে আর্থিক বরাদ্দ পুনর্বিবেচনা করতে হবে।

দ্বিতীয় দাবি—বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দেওয়ার কথা বলেছে পিসিবি। তাদের যুক্তি, টুর্নামেন্টের প্রস্তুতিতে দলগুলো বড় অঙ্কের বিনিয়োগ করে এবং পারফরম্যান্স বা পরিস্থিতি যাই হোক, একটি ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকা উচিত।

তৃতীয় দাবি—ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। তাদের মতে, বর্তমানে আন্তর্জাতিক মানের ভেন্যু ও দর্শকসমর্থন থাকায় বড় কোনো আসর আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে, যা দেশটির ক্রিকেট অর্থনীতিকেও শক্তিশালী করবে।

সূত্রগুলো জানায়, পিসিবির ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ভিন্নমত রয়েছে। কিছু কর্মকর্তা ম্যাচ খেলতে আগ্রহী হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনো বয়কটের অবস্থানে কঠোর। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকভি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের পাশে থেকে আইসিসিকে তিন শর্ত পাকিস্তানের

আপডেট সময় : ০৭:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬