সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
- আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 73
ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। এতে বাংলাদেশের সিলেটেও কম্পন অনুভূত হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।
প্রশাসন ব্যবস্থা না নিলে কারচুপির নির্বাচনে যাবো না: নুরুল হক নূর
অপরদিকে ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ঘটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল মেঘালয় অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ছিল ভারতের গোয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে।
তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।




















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু