বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ অস্ট্রেলিয়া!
- আপডেট সময় : ০৯:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 63
পাল্লেকেলেতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সাথে সাথেই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার ক্ষীণ আশাটুকু পুরোপুরি শেষ হয়ে গেছে। ম্যাচে একটি বলও মাঠে না গড়ানোয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায় এবং জিম্বাবুয়ের সুপার এইটে উত্তরণ। এই ড্রয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আয়ারল্যান্ডকেও। সমীকরণ অনুযায়ী আইরিশরা আজ (১৭ ফেব্রুয়ারি) জিম্বাবুয়েকে হারাতে পারলেই কেবল আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সামনে টিকে থাকার সম্ভাবনা তৈরি হতো। জিম্বাবুয়ের অবশ্য তখনো সুযোগ থাকত, যদি তারা নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারত।
গতকাল শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছিলেন যে ভাগ্য আর তাদের হাতে নেই। তিনি দলের সবার ভীষণ হতাশ হওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র এবং তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেননি। পরিসংখ্যান বলছে ২০০৯ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। অন্যদিকে ২০২২ সালের পর এবার বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রথম পর্বের বাধা টপকাতে সক্ষম হলো।
নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
এর আগে পাতুম নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। বর্তমানে তিন ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ৬ এবং সমান ম্যাচে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে আয়ারল্যান্ডের পয়েন্ট ৩ এবং তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট মাত্র ২। গ্রুপের অন্য দল ওমান তিন ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। জিম্বাবুয়ের এই অর্জনের মধ্য দিয়ে সুপার এইটের সাতটি দল চূড়ান্ত হলো। ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড।

























ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প