ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসদাচরণের অভিযোগে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 67

যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারি পদে অসদাচরণের সন্দেহে সাবেক ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টেমস ভ্যালি পুলিশের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তের অংশ হিসেবে আমরা আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করেছি এবং বার্কশায়ার ও নরফোকের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছি। ওই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় নির্দেশিকা অনুযায়ী আমরা গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করব না। দয়া করে এও মনে রাখবেন যে, এই মামলাটি এখন চলমান, তাই আদালত অবমাননা এড়াতে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।’

ইরানে হামলা হলে পরিণতি ভয়াবহ হবে, হুঁশিয়ারি রাশিয়ার

টেমস ভ্যালি পুলিশের সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, ‘একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর, আমরা সরকারি পদে অসদাচরণের এই অভিযোগের তদন্ত শুরু করেছি। কথিত এই অপরাধের তদন্তে আমরা যেহেতু আমাদের অংশীদারদের সাথে কাজ করছি, তাই তদন্ত প্রক্রিয়ার সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই মামলার বিষয়ে জনসাধারণের ব্যাপক আগ্রহের বিষয়টি আমরা বুঝতে পারছি এবং উপযুক্ত সময়ে আমরা এ বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করব।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে বন্ধুত্বের কারণে গত বছর পদবি হারানো সাবেক এই ব্রিটিশ রাজপুত্রের উচিত মার্কিন কর্তৃপক্ষের তদন্তে তাদের সহযোগিতা করা। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অসদাচরণের অভিযোগে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬