ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 135
161

কুষ্টিয়ায় গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৭৫) ও কমেলা খাতুন (৭০), আমেনার জামাতা রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের জাকারিয়া এবং খাজানগর এলাকার আশরাফুল ইসলাম ও তাঁর স্ত্রী শিরিন খাতুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা বাইপাস সড়ক ধরে বটতৈল এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি গ্যাসবাহী লরি পাবনার দিকে যাচ্ছিল। একপর্যায়ে কুষ্টিয়া স্টোর পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারান অটোরিকশার চালক। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে এবং অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে ঘটনাস্থলে তিনজন মারা যান। অন্য দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৩

আমেনা খাতুনের এক স্বজন বলেন, রাজশাহীর বাঘা উপজেলায় জাকারিয়ার মেয়ের বিয়ের আয়োজন ছিল। সেই আয়োজন শেষে নিজেই সিএনজি চালিয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খাজানগর ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনাটির খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। তিনি নিহত ব্যক্তিদের স্বজনদের সান্ত্বনা দেন। তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, দুর্ঘটনাকবলিত লরিটি জব্দ করা হয়েছে। তবে লরির চালক ও সহকারী পালিয়ে গেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬