ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী আন্দোলনে ফের সরব ইরানের শিক্ষার্থীরা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164
187

আবারও সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান। গত মাসের ভয়াবহ দমন-পীড়নের পর শনিবার রাজধানী তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন।

এছাড়া শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও সরকার সমর্থকদের মধ্যে বেশ কয়েকটি স্থানে পাল্টাপাল্টি অবস্থানের খবর পাওয়া গেছে।

সাইবেরিয়ার বৈকাল হ্রদে ৭ চীনা পর্যটকসহ ৮ জনের মরদেহ উদ্ধার

একই সাথে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদেও বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মূলত গত জানুয়ারিতে গণআন্দোলনে নিহত কয়েক হাজার মানুষের স্মরণে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকারবিরোধী আন্দোলনে ফের সরব ইরানের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬