ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহিদ মিনারে ফুল দেওয়া কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার পাল্টা মামলা হয়েছে রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সরাইল থানায় মামলাটি করেন বিএনপি নেতা আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তামিম মিয়া সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে তামিম মিয়া অভিযোগ করেন, একুশে ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তাঁর বাড়ির সামনে আসামিরা জড়ো হয়ে গালাগাল করেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। শহীদ মিনারে স্লোগান দেওয়া নিয়ে ক্ষোভের জেরে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান

এর কয়েক ঘণ্টা আগে রবিবার দুপুরে রুমিন ফারহানার সমর্থক মো. আহাদ পৃথক একটি মামলা করেন। সেই মামলায় আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করে আরও চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়। পরদিন সোমবার আনোয়ার হোসেন জামিন পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার রয়েছে।

উল্লেখ্য, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকা সরাইলের শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তাঁর সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে এবং পরিস্থিতির কারণে শ্রদ্ধা নিবেদন না করেই তাঁকে ফিরে যেতে হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা

আপডেট সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬