সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলামকে সংবর্ধনা ও কাহারোল উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
সংবর্ধনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহম্মেদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা প্রমুখ।
























চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী