মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
- আপডেট সময় : ১১:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 88
মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, মন্ত্রী হবেন না জেনেই তিনি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মন্ত্রী না করায় রাগ করে শপথ অনুষ্ঠান থেকে চলে আসার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। নিজেকে জনগণের প্রতিনিধি উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করা, নিয়মের কথা বলা এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করাই তাঁর মূল কাজ।
বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তাঁর একটি বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়েও তিনি সভায় বিস্তারিত ব্যাখ্যা দেন। গয়েশ্বর জানান, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগেই জানতে পারতেন। ওই দিন একজন সিনিয়র নেতা হিসেবে তাঁকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। কিন্তু এক কর্মকর্তা বিষয়টি না জেনে মন্ত্রী ছাড়া অন্য সবাইকে আসন ছেড়ে দিতে বলেন। এমনকি আসন না ছাড়লে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকারও হুমকি দেন। এই পরিস্থিতির কারণেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ফেরার সময় উপস্থিত অনেকে তাঁকে থাকতে অনুরোধ করলে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন, যা সামাজিক মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ওসি এম সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

























প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ