ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 41

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা যোগদান করেছেন। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে।’

ঢেলে সাজানো হচ্ছে জনপ্রশাসন, আসছে বড় পরিবর্তন

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশন এ ভালো কাজ করতে পারবে। তাই স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।

এর আগে এলজিআরডি মন্ত্রীর কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।

এদিকে সচিবালয়ে সাক্ষাতের পর মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেছেন ছয় প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬