ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140
170

মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়। তবে এর প্রভাবে কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ভারতেরও কিছু অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় রাত ১০টা ৫১ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.১। মিয়ানমারের মওলাইক থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভ থেকে ১০১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১, যা মাঝারি মাত্রার। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে, ঢাকা থেকে প্রায় ৫৪২ কিলোমিটার দূরে।

রাজধানীতে কম্পনের কারণে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে দ্রুত বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন। সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন মাঝারি মাত্রার ভূমিকম্প বাংলাদেশে প্রায়ই অনুভূত হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

আপডেট সময় : ১১:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬