ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 98
117

সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব বৈঠকে নতুন সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান বিভিন্ন দেশের নেতারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী এবং ঢাকায় আসতে চান। পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানেরও প্রশংসা করা হয়েছে।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে এ কথা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, শহরজুড়ে আতঙ্ক

বৈঠকগুলোর মধ্যে ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে আলোচনা। সেরিং মোদু এনজি নির্বাহী সভার সভাপতির দায়িত্বও পালন করেন।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

তি‌নি আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬