ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 87
105

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া সংঘাতের কারণে তেল পরিবহন খরচও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত, তেলের দাম তৃতীয় দিনের জন্য বেড়েছে ব্রেন্ট কুড ফিউচার ৮০ ডলারের কাছাকাছি। আশঙ্কা করা হচ্ছে যে যুদ্ধ অব্যাহত থাকলে আগামী দিনগুলিতে এক ব্যারেল তেলের দাম ১০০ ডলারে উঠতে পারে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় এক দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ পাড়ি দিতে চাইলে হামলার হুঁশিয়ারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক ‘কাতার এনার্জি’ তাদের স্থাপনাগুলোতে ‘সামরিক হামলার’ পর উৎপাদন বন্ধ করে দেয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে যায়। সোমবার বেঞ্চমার্ক ডাচ এবং ব্রিটিশ পাইকারি গ্যাসের দাম প্রায় 50 শতাংশ বেড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া সর্বকালের সর্বোচ্চ চার লাখ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ। গত সপ্তাহে যখন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণের হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই মূল্য প্রায় দ্বিগুণ।

ইরানের দক্ষিণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মূলত এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

দুই মিলিয়ন তথা ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে পারে এমন বৃহত্তম তেল বহনকারী জাহাজগুলোকে এই রেকর্ড ভাড়া দিতে হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যাপী অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম

আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬