অনন্য এক রেকর্ডের দোরগোড়ায় মেসি
- আপডেট সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
- / 77
অনন্য এক রেকর্ডের দোরগোড়ায় লিওনেল মেসি। শনিবার রাতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করার মাধ্যমে ক্যারিয়ারের ৮৯৯ তম গোলে পৌছে গেলেন ইন্টার মায়ামি অধিনায়ক। পরের ম্যাচে গোলের দেখা পেলেই সবচেয়ে কম বয়স ও ম্যাচে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করবেন আর্জেন্টাইন মহাতারকা।
মেজর লিগ সকারে (এমএলএস) মেসির নৈপুন্যে ইন্টার মায়ামির জয় ২-১ ব্যবধানে। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে প্রথম ম্যাচ হারার পর বর্তমান লিগ চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয় এটি।
ম্যাচটি ওয়াশিংটন ডিসিতে হওয়ার কথা থাকলেও, মেসির উপস্থিতিতে দর্শকদের বিশাল চাহিদা মেটাতে বাল্টিমোর রেভেন্সের মাঠ এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছিল।
শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা
রেকর্ড ৭২,০২৬ জন দর্শকের উপস্থিতি ছিল এদিন। এই উপস্থিতি বাল্টিমোর রেভেন্সের নিজেদের উপস্থিতির রেকর্ডকেও (৭১,৪৩৯ জন) ছাড়িয়ে গেছে।
ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে লিড নেয় মায়ামি। বক্সের ১৫ গজ দূর থেকে চমৎকার শটে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন মেসি। মাতেও সিলভেত্তির পাস থেকে পাওয়া বলটি অসাধারণ দক্ষতায় গোলকিপার শন জনসনকে পরাস্ত করে জালে জড়ান তিনি। এটি চলতি মৌসুমে মেসির তৃতীয় গোল।
৭৫ মিনিটে টাই বারিবোর গোলে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল ডিসি ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা।
ক্রিস্তিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এখন মেসি। আগামী বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে সেই কাঙ্ক্ষিত ৯০০তম গোলের দেখা পেতে পারেন মায়ামির অধিনায়ক।



























আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস