যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে : ইরান
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
- / 45
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে চব্বিশ ঘণ্টায় ১০৮ বার ভূমিকম্প
তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এছাড়া কীভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা
ট্যাগস :
যুক্তরাষ্ট্রে



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই