যুদ্ধে ইরানকে সহায়তা করছে রাশিয়া এমন প্রমাণ পাওয়া যায়নি: ট্রাম্প
- আপডেট সময় : ১০:৪০:১০ পূর্বাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
- / 56
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে রাশিয়া সহায়তা করছে বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে সংঘাতে নিহত ছয় মার্কিন সেনার মরদেহ দেশে ফেরার সময় তাদের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানকে রাশিয়া সহায়তা করছে— এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে রাশিয়া কি কোনোভাবে ইরানকে সমর্থন দিচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমি একেবারেই কোনও ইঙ্গিত পাইনি।’
যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আলি লারিজানি
তিনি আরও বলেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তবে খুব একটা ভালোভাবে করছে না, কারণ ইরানের অবস্থা খুব ভালো নয়।’
এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, রাশিয়ার কাছে তিনি জোর দিয়ে বলেছেন যাতে তারা ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণ সংক্রান্ত তথ্য বা অন্য কোনও সহায়তা না দেয়।
সাংবাদিকরা জানতে চান, রাশিয়া সত্যিই এমন সহায়তা দিচ্ছে বলে তিনি মনে করেন কি না। জবাবে উইটকফ বলেন, ‘আমি আশা করি তারা তা করছে না।’
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ছয় মার্কিন সেনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি ফ্লোরিডা থেকে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে যান এবং নিহত সেনাদের মরদেহ দেশে ফেরানোর সময় তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এই অনুষ্ঠানটি ‘ডিগনিফায়েড ট্রান্সফার’ নামে পরিচিত একটি আনুষ্ঠানিক রীতি। এতে যুদ্ধক্ষেত্রে নিহত মার্কিন সেনাদের মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।
























‘ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়’, রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর