ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
  • / 57

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারী। রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহন করেন তার নাতনি ব্যরিস্টার জাইমা রহমান। এ ছাড়া অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। এই বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন—

১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া; ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার; ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন; ৪. সফল জননী নুরবানু কবীর; ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

আন্তর্জাতিক নারী দিবস আজ

প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী

আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬