ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ শুরু, ওয়াক আউট বিরোধী দলের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 46

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে ওয়াক আউট করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য বিরোধীদলের সংসদ সদস্যরা।

অধিবেশনে ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।

এ অবস্থার মধ্যে সংসদের অধিবেশনে প্রবেশ করেন রাষ্ট্রপতি। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান বারবার। পরে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে একপর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী

এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় স্পিকার তাদেরকে বার বার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে চলে যান।

এদিকে বৃহস্পতিবার সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরু করে হাফিজ উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে স্পিকার নির্বাচিত করায় সংসদের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর শোক প্রস্তাব ও বিভিন্ন কমিটি গঠন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ শুরু, ওয়াক আউট বিরোধী দলের

আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬