ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 50

বিরোধী দলের ওয়াক আউট এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভাষণ শেষ হওয়ার পর সংসদ কক্ষ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হলে সংসদ সদস্যরা সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। ডিজিটাল স্ক্রিনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।

পরে সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী রোববার (১৫ মার্চ) সকাল এগারোটা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, পরিবারে শোকের মাতম!

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত তালিকায় রয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনে বিএনপির এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনে বিএনপির এমপি আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনে বিএনপির এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

আপডেট সময় : ১১:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬