পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে সাত পুলিশ সদস্য নিহত
- আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 49
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি পুলিশের গাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণটি একটি পুলিশ মোবাইল লক্ষ্য করে ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন কর্মকর্তা প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন। আহত ওই অফিসারকে দ্রুত ইনসাফউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাকিস্তানি কর্মকর্তাদের মতে, কোহাতে আফগান তালেবান বাহিনীর ড্রোন হামলার চেষ্টার পর লাক্কি মারওয়াত জেলায় এই হামলার ঘটনা ঘটল। এর ঠিক একদিন আগে একই জেলায় পুলিশ, সন্ত্রাস দমন বিভাগ এবং সরকারপন্থী মিলিশিয়াদের যৌথ অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত এবং চারজন গ্রেপ্তার হয়েছিল।
ইরানি নেতাদের তথ্যের জন্য কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত ও আহত কর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এদিকে, ইসলামাবাদ অভিযোগ করেছে যে আফগানিস্তানের তালেবান সরকার তাদের মাটিতে আশ্রয় নেওয়া জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করতে ব্যর্থ হচ্ছে, যারা আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও পরিচালনা করছে। যদিও কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র: সৌদি গেজেট
























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই