সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো সমস্যা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
- / 61
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৫ মার্চ) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
মার্কিন কেবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা পাঠিয়েছেন এবং তিনি তার দায়িত্ব পালন করবেন।’
তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান
সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে মোজতবা খামেনি বলেন, ‘হরমুজ প্রণালি কার্যত বন্ধই থাকবে।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত থাকে, তাহলে নতুন যুদ্ধফ্রন্ট খুলে দেয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা কামেনি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তার বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন।






















