প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আপডেট সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 72
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা বৃষ্টি হলে জামাতের সময় পরিবর্তিত হতে পারে।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রশাসক জানান, এবারের ঈদে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ও সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারবেন। প্রচণ্ড গরম বিবেচনায় ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) চেষ্টা করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব ডিজি হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন
তিনি আরও জানান, নারীদের জন্য আলাদা প্রবেশপথ এবং ওজু ও নামাজের বিশেষ ব্যবস্থা থাকছে। পর্যাপ্ত ওজুখানা ছাড়াও ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করার আমন্ত্রণ জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী এখানে নামাজ পড়বেন, যা ঢাকা নগরবাসীর জন্য আনন্দের। তবে নিরাপত্তার স্বার্থে সবাইকে বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে।”
তিনি জানান, ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তার বিঘ্ন ঘটে এমন কোনো বস্তু (যেমন: ব্যাগ, ছাতা বা ধারালো কিছু) সাথে না আনার জন্য মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা মাঠের প্যান্ডেল, সামিয়ানা এবং ফ্যান-লাইটিংয়ের কাজ খতিয়ে দেখেন।























নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন